Text size A A A
Color C C C C

সংক্ষিপ্ত ইতিহাস



হরিণা বাগবাটী উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।অত্র এলাকার মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ১৮৬৬ খ্রীস্টাব্দে স্থানীয় জমিদার কর্তৃক প্রায় ৬ একর ভূমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বাবু মধুসুদন রায় (১৮৬৬-১৮৯৯ খ্রীঃ)।১৯০০ খ্রীস্টাব্দে বিদ্যালয়টি উচ্চ ইংরেজী বিদ্যালয়ে উন্নীত হয়। ১৯০১ খ্রীস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত হয়। বর্তমান প্রধান শিক্ষক জনাব মোঃ শহিদুল ইসলাম,এম,এ,বি,এড সাহেবের সুদক্ষ নেতৃত্বে বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যাপীঠ হিসাবে পরিচালিত হইয়া আসিতেছে।